দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশব্যাপী নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্য, অগ্নিসংযোগ ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের প্রতিবাদে শরীয়তপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা কৃষক দল।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি একই স্থানে এসে শেষ হয়। এতে জেলার ছয়টি উপজেলা থেকে কয়েক শ নেতাকর্মী অংশ নেন।
কেন্দ্রীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মনিরুজ্জামান দিপুর নেতৃত্বে মিছিলে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা কৃষক দলের সভাপতি হারুন অর রশিদ, সহসভাপতি আলী আজগর কাজী, সাংগঠনিক সম্পাদক আলমগীর চৌকিদার, সদর উপজেলা কৃষক দলের সভাপতি বাবুল, পৌর কৃষক দলের আহ্বায়ক নুরুল ইসলাম শিকদারসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কোনো নেতাকর্মী বা তাদের দোসর দেশের কোথাও সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।
এমএস/